1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

করোনায় ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৬৩ : স্বাস্থ্য অধিদপ্তর

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৫৯৯ সময় দর্শন

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২০ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে সাত হাজার ৩৯৮ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ১৬৩ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট পাঁচ লাখ সাত হাজার ২৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে দুই হাজার ১১৩ জন।

এ নিয়ে দেশে মোট চার লাখ ৪৮ হাজার ৮০৩ জন করোনা থেকে সুস্থ হলো। আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৬৩টি ল্যাবে নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৫১০টি। পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৬৯৫টি। এ পর্যন্ত দেশে মোট ৩১ লাখ ৪৯ হাজার ৩৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় মৃত ২০ জনের মধ্যে পুরুষ ১৪ জন ও নারী ছয়জন। দেশে এ পর্যন্ত পুরুষ মারা গেছে পাঁচ হাজার ৬৩৬ জন ও নারী এক হাজার ৭৬২ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন ও ষাটোর্ধ্ব ১০ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে তিনজন, খুলনা ও রংপুর বিভাগে দুজন করে এবং ময়মনসিংহ বিভাগে একজন। এর মধ্যে হাসপাতালে ১৯ জন এবং বাড়িতে একজন মারা গেছে। দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu