1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আড়াই মাসে শেষ হলো সিলেট গণধর্ষণ মামলার তদন্ত

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৫৩৪ সময় দর্শন
Court of Law

সিলেট এমসি কলেজ ছাত্রবাসে গণধর্ষণ মামলায় সাইফুর রহমানকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।

 

গ্রেপ্তার করা আট আসামির মধ্যে ৬ জনের বিরুদ্ধে সরাসরি ধর্ষণ ও ২ জনের বিরুদ্ধে সহায়তার বিষয়টি উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে।

 

 

২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ করা হয় এক গৃহবধূকে। এঘটনায় নির্যাতিতার স্বামী মামলা করলে ৮ জনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। যারা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।এরমধ্যে প্রধান আসামী সাইফুর, তারেক, শাহ মাহবুব ও অর্জুন লষ্কর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পুলিশের কাছে দেয়া জবানবন্দিতে রবিউল ও মাহফুজ ধর্ষণের কথা স্বীকার করেছেন।

 

 

ডিএনএ নমুনার প্রতিবেদনেও এই ছয়জনের ধর্ষণে সরাসরি যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। বাকি দুইজনকে ধর্ষণে সহযোগিতা করেছেন। বৃহস্পতিবার সকালে মামলার তদন্ত কর্মকর্তা ইন্দ্রনীল ভট্টাচার্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুল কাশেমের আদালতে অভিযোগপত্র হস্তান্তর করেন।

 

একই সঙ্গে প্রধান আসামি সাইফুরের বিরুদ্ধে অস্ত্র মামলায় আরেকটি অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।মাত্র আড়াই মাসের মাথায় চাঞ্চল্যকর এই ঘটনায় তদন্তের কাজ শেষ হওয়াকে ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu