Dhaka 2:28 pm, Tuesday, 12 May 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

শনিবার সকালে তিন বাহিনীর প্রধানরা গণভবনে যান বলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার জানিয়েছেন।

সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস মহামারীসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এগিয়ে আসায় সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন।

একুশ শতকের ভূ-রাজনৈতিক এবং সামরিক চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম সশস্ত্র বাহিনী গড়ে তুলতে গত ১২ বছর ধরে আওয়ামী লীগ সরকারের সর্বাত্মক প্রচেষ্টা এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
ভবিষ্যতেও সশস্ত্র বাহিনীর উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন তিনি।

জাতির পিতার দেওয়া প্রতিরক্ষা নীতি অনুসরণ করে ‘ফোর্সেস গোল ২০৩০’ এর আলোকে শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়তে তিন বাহিনীর পুনর্গঠন ও আধুনিকায়নের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

গত ১২ বছরে সশস্ত্র বাহিনীর ব্যাপক উন্নয়ন হওয়ায় তিন বাহিনী প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী তিন বাহিনী প্রধানকে সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

আপডেটের সময় : 10:06:44 pm, Saturday, 21 November 2020