Dhaka 11:28 pm, Saturday, 30 May 2026

৫ বছরের শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ডসহ ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পাঁচ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলায় মো.রুবেল ওরফে ফয়সাল (২৬) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডসহ ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। অর্থদন্ডের টাকা নির্যাতিতা পাবেন বলে রায়ে উল্লেখ করা হয়।

বুধবার (১৮’নভেম্বর) দুপুরে, চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক মো.রবিউল ইসলাম আসামীর উপস্থিতিতে দন্ডাদেশ প্রদান করেন। দন্ডিত আসামী ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের মুন্সিগঞ্জ নামো কানারহাট গ্রামের মোঃ ফারুক হোসেনের ছেলে রুবেল ওরফে ফয়সাল (২৬)।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা জানান, গত ২০১৭ সালের ২৭’অক্টোবর বাড়ির নিকটে একটি বাঁশঝাড়ের নিকট বান্ধবীদের সাথে খেলতে গিয়ে জোরপূর্বক ধর্ষণের শিকার হয় ওই শিশু। এ ঘটনায় ওই দিনই শিশুর পিতা ভোলাহাট থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও ভোলাহাট থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) ওসমান গণি ২০১৭ সালের ২৪শে ডিসেম্বর রুবেল ওরফে ফয়সালকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্যশীট দাখিল করেন। ১২ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আজ বুধবার আদালত রুবেল ওরফে ফয়সালকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এড.এমদাদুল হক এমদাদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

৫ বছরের শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

আপডেটের সময় : 07:41:12 pm, Wednesday, 18 November 2020