Dhaka 12:21 am, Sunday, 31 May 2026

কক্সবাজারে পিকনিকের বাস দুর্ঘটনায় নিহত ২

কক্সবাজার সদর উপজেলায় পিকনিকের বাস দুর্ঘটনায় মো. মুরাদ (১৮) ও কালা মিয়া (৬০) দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। হতাহতরা সবাই পিকনিকের বাসের যাত্রী।

রোববার সকাল ৬টার দিকে সদর উপজেলার ঈদগাহ ওয়াহেদপাড়া এলাকায় হুদাইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

ঈদগাহ পুলিশ ফাঁড়ির এসআই শামীম আল মামুন বলেন, নীলাচল পরিবহনের বাসে ৪০ জনের একটি দল নোয়াখালী থেকে কক্সবাজারে পিকনিকে যাচ্ছিল। বাসটি সকাল ৬টার দিকে ঈদগাহ এলাকায় পৌঁছালে সড়কের পাশে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। আহত হন অন্তত ১৫ জন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

কক্সবাজারে পিকনিকের বাস দুর্ঘটনায় নিহত ২

আপডেটের সময় : 04:25:35 pm, Sunday, 11 October 2020