তিনি বলেন, দেশে করোনা ভাইরাসের মহামারি চলছে। এর সঙ্গে যুক্ত হয়েছে নারী নির্যাতনের মহামারি। বাসা থেকে কর্মক্ষেত্র প্রতিটি জায়গায় এই নির্যাতন চলছে।
বদিউল আলম মজুমদার বলেন, সম্প্রতি তাঁরা ১৩৫ জন কর্মজীবী নারীর সাক্ষাৎকার নিয়েছিলেন। তাঁদের শতভাগ কোনো না কোনোভাবে যৌন নির্যাতনের স্বীকার বলে তিনি জানিয়েছেন।
‘বিচারহীনতার জন্যই এই পরিস্থিতি বিদ্যমান। আবার রাজনৈতিক পৃষ্ঠপোষকতাও রয়েছে। কেউ বলেন, পৃথিবীর সব দেশেই ধর্ষণ হয়। এর মাধ্যমে মানবরূপী এই সব দানবদেরই উৎসাহ দেওয়া হয়।’
নিজস্ব প্রতিবেদক 













