Dhaka 9:27 pm, Wednesday, 6 May 2026

‘ধর্ষণের মতো এত বড় কাজে দুই মিনিটেই ফাঁসি’

৫০ বছরের সশ্রম কারাদণ্ড হওয়া উচিত বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, ধর্ষণের মতো এত বড় কাজ যারা করে, তাদের দুই মিনিটেই ফাঁসি! দুই মিনিটেই সবশেষ। তাদের ৫০ বছরের সশ্রম কারাদণ্ড হওয়া উচিত।
শনিবার (১০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

নারীর ওপর পৈশাচিক নির্যাতন বন্ধ কর, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত কর এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদকারী বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের স্মরণে ‘আট স্তম্ভ‘ ভেঙে ফেলার প্রতিবাদে এ সমাবেশ ও পদযাত্রার (প্রেস ক্লাব থেকে শহীদ মিনার পর্যন্ত) আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘আপনারা ফাঁসির আন্দোলন না করে ৫০ বছরের সশ্রম কারাদণ্ডের দাবি জানান। পিজি (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) হাসপাতালে ১১ মাস তারা ভিআইপি কেবিনে কাটায়। এ ধরনের ছলনা আর যেন না হয়।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আপনাদের বাড়ি ও প্রেসিডেন্ট হাউজ থেকে পুলিশ প্রত্যাহার করেন। আপনাদের জীবনের এত ভয় কীসের? ভয় যদি থাকে তবে সামরিক বাহিনী দিয়ে পাহারা দেয়ান। এই পুলিশ বাহিনীকে তার দেশের শৃঙ্খলা নিয়োগে রাখেন। প্রতিটি বাসে, রেলপথে পুলিশ দেন। রাস্তাঘাটে পুলিশ দেন। প্রতিটি গার্লস স্কুলে মেয়েদের ক্যারাতি শেখান। ছেলে-মেয়েদের বিদ্যালয়ে খেলাধুলার পাশাপাশি শিক্ষার পরিবর্তন আনেন।

বাসে নারীকে ধর্ষণ: গ্রেপ্তাররা কারাগারে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

‘ধর্ষণের মতো এত বড় কাজে দুই মিনিটেই ফাঁসি’

আপডেটের সময় : 07:15:26 pm, Saturday, 10 October 2020