1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ০২ মে ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

যুদ্ধবিরতিতে সম্মত আজারবাইজান ও আর্মেনিয়া

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৪৯২ সময় দর্শন

অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া। আজ শনিবার (১০ অক্টোবর) দুপুর থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। খবর বিবিসি, সিএনএন ও আল-জাজিরার।
শুক্রবার রাশিয়ার মধ্যস্থতায় মস্কোতে অনুষ্ঠিত শান্তি আলোচনায় অংশ নেন আজারবাইজান ও আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী। টানা ১০ ঘণ্টার ওই বৈঠকে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ।
এর মধ্য দিয়ে টানা দুই সপ্তাহের ভয়াবহ যুদ্ধের অবসান হতে যাচ্ছে ককেশাস অঞ্চলের এই দুই দেশে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
২৭ সেপ্টেম্বর বিতর্কিত নাগরনো-কারাবাখ নিয়ে লড়াই শুরু হয় আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে। নাগরনো-কারাবাখ আজারবাইজানের অঞ্চল হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও এটি দখলে রেখেছে আর্মেনিয়ার মদদপুষ্ট গোষ্ঠী।
গত দুই সপ্তাহের সংঘাতে তিন শতাধিক মানুষ নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও রাশিয়া যৌথভাবে সংঘাত অবসানের আহ্বান জানালেও আজারবাইজান তা প্রত্যাখ্যান করে আসছিল। শুক্রবার শেষ পর্যন্ত মস্কোর প্রস্তাবে সাড়া দেয় আজারবাইজান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu