Dhaka 2:23 pm, Monday, 11 May 2026

পাবনা-৪ আসনের এমপি হিসেবে শপথ নিলেন নুরুজ্জামান

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘোরিয়া) আসনের উপনির্বাচনে জয়ী আওয়ামী লীগের প্রার্থী মো. নুরুজ্জামান বিশ্বাস। বুধবার (৭ অক্টোবর) সংসদে তিনি শপথগ্রহণ করেন। শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

গেল ২৬ সেপ্টেম্বর  শপথ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নুরুজ্জামান বিশ্বাস নৌকা প্রতীকে দুই লাখ ৩৯ হাজার ৯২৪ ভোট পেয়ে বিজয়ী হন।

নুরুজ্জামান বিশ্বাসের বিপরিতে বিএনপির প্রার্থী ছিলেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে তিনি পেয়েছিলেন পাঁচ হাজার ৫৭৬ ভোট।

এদিকে লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী রেজাউল করিম খোকন পেয়েছিলেন তিন হাজার ৭৪ ভোট। দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা তিন লাখ ৮১ হাজার ১১২ জন।

গেল ২ এপ্রিল পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরিফ ডিলু ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

পাবনা-৪ আসনের এমপি হিসেবে শপথ নিলেন নুরুজ্জামান

আপডেটের সময় : 06:38:50 pm, Wednesday, 7 October 2020