Dhaka 1:25 am, Sunday, 14 June 2026

কক্সবাজার সৈকতে গোসলে নেমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার বেড়াতে গিয়ে সৈকতে গোসল করতে নেমে ঢাকার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাতিন ইতমাম মাহমুদের (২৫) মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

ফাতিন ইতমাম মাহমুদ রাজধানী মিরপুর-১ এর বাসিন্দা মাহমুদুর রহমানের ছেলে। সে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৮ম সেমিস্টারের শিক্ষার্থী।

জানা যায়, ফাতিনসহ কয়েকজন বন্ধু মিলে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে যায়। আজ শুক্রবার ভোরেই পৌঁছে তারা। কলাতলীর টাইড ওয়ার্টার নামে এক হোটেলে উঠেন তারা। দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে যায় ৫ বন্ধু।

গোসলের এক ফাঁকে চোরাবালিতে আটকে যায় ফাতিন। তাকে ডুবতে দেখে আরেক বন্ধু রায়হান বাঁচানোর চেষ্টা করে। কিন্তু রায়হানের হাত ফসকে সাগরের অতল গহ্বরে হারিয়ে যায় ফাতিন।

মিনিটে দশেক পর ফাতিনের নিথর দেহ পানিতে ভেসে উঠে। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় কান্নায় ভেঙে পড়েন তার বন্ধুরা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মুনির উল গীয়াস ঘটনার সত্যতার নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

কক্সবাজার সৈকতে গোসলে নেমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

আপডেটের সময় : 09:34:15 pm, Friday, 2 October 2020