Dhaka 1:24 am, Sunday, 14 June 2026

কক্সবাজার সীমান্তে ৭৯৮ ভরি স্বর্ণসহ আটক ৩

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্তের কাটাখালী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের ৫৬টি বার জব্দ করেছে পালংখালী বিজিবির সদস্যরা। এসব স্বর্ণের ওজন ৭৯৮ ভরি। এ সময় স্বর্ণপাচারে জড়িত অভিযোগে তিন যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় হোয়াইক্ষ্যং ইউপির কাঁটাখাল ব্রিজ নামক স্থান থেকে এসব স্বর্ণের বারসহ তিনজনকে আটক করা হয় বলে জানান কক্সবাজার বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।

আটকরা হলেন-কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সৈকতপাড়ার বাসিন্দা মো. ফয়েজ আহমদের ছেলে মো. মনির আলম (২৬), মো. সৈয়দ নুরের ছেলে মো. নুর আহমেদ (৩৭) ও টেকনাফ উপজেলার কাঞ্জরপাড়ার মো. নুরুল আলমের ছেলে মো. মামুনুর রশিদ (২৮)।

বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, কয়েকজন চোরাকারবারি অবৈধভাবে বিপুল পরিমাণ স্বর্ণের চালান মিয়ানমার থেকে বাংলাদেশে এনে সিএনজিযোগে রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছিলেন। বিজিবি সদস্যরা টেকনাফ উপজেলার ২ নম্বর হোয়াইক্যং ইউপির কাঁটাখাল ব্রিজ এলাকায় যানবাহন তল্লাশিকালে সিএনজিটি থামায়।

তিনি বলেন, সিএনজিতে তল্লাশি করার সময় সিএনজিতে থাকা তিনযাত্রীর আচরণ সন্দেহজনক মনে হয়। বিজিবি টহলদল তাদেরকে আবারও তল্লাশি করে। পরে ওই ব্যক্তিদের কোমরে লুঙ্গির ভাঁজে কৌশলে লুকানো অবস্থায় ৫৬টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৭৯৮ ভরি ও আনুমানিক মূল্য পাঁচ কোটি ৩০ লাখ ৬৭ হাজার টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

কক্সবাজার সীমান্তে ৭৯৮ ভরি স্বর্ণসহ আটক ৩

আপডেটের সময় : 12:11:16 pm, Friday, 2 October 2020