1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

যশোরে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২৭ সময় দর্শন

যশোর আদ দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় বৃষ্টি বেগম নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। সিজারিয়ান অপারেশনের পর মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হলে স্বজনরা হাসপাতালে বিক্ষোভ শুরু করে।

অবশ্য কর্তব্যরত চিকিৎসক হাসপাতালের উপ-পরিচালকের দাবি রোগী শুরু থেকে গুরুতর ছিল। তারা বোর্ড বসিয়ে চিকিৎসা দিয়ে রোগীকে বাঁচানোর চেষ্টা করেছেন। এদিকে খবর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

মৃত বৃষ্টির স্বামী ও স্বজনরা জানান, গত রাত আড়াইটার দিকে বৃষ্টিকে অসুস্থ অবস্থায় আদ দ্বীন হাসপাতালে ভর্তি করেন। রাতে নার্সরা তার চিকিৎসা দেয়। সকালে গাইনি বিশেষজ্ঞ শিলা পোদ্দার এসে নার্সদের বকা দেন এবং দ্রুত সিজারিয়ান অপারেশনের তাগিদ দেন।

এরপর সকালেই বৃষ্টির অপারেশন করে সন্তান ভূমিষ্ট করা হয়। সন্ধ্যার আগে জ্ঞান ফিরলে ফের অসুস্থ হয়ে পড়ে বৃষ্টি। এরপর ইনজেকশন দিয়ে বুকে একাধিক চাপ দিলে বৃষ্টির মৃত্যু হয়।

স্বজনরা আরো অভিযোগ করেন, বৃষ্টির মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ ৭০ হাজার টাকা বিল দাবি করেন। একইসাথে বাচ্চাকে বাঁচাতে ৯০ হাজার টাকা দিতে হবে বলে জানায়। তারা এ অবহেলার জন্য চিকিৎসক ও নার্সদের শান্তি দাবি করেন।

অবশ্য কর্তব্যরত চিকিৎসক হাসপাতালের উপ-পরিচালক গাইনি বিশেষজ্ঞ শিলা পোদ্দারের দাবি রোগী শুরু থেকে গুরুতর ছিল। তারা বোর্ড বসিয়ে চিকিৎসা দিয়ে রোগীকে বাঁচানোর চেষ্টা করেছেন এবং চিকিৎসার জন্য কোন টাকা নেয়া হয়নি।

এদিকে বৃষ্টির মৃত্যুর পর তার স্বজনরা হাসপাতালে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu