Dhaka 8:22 pm, Sunday, 31 May 2026

আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধ নিয়ে বৈঠকে বসছে জাতিসংঘ

আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শুরু হওয়া যুদ্ধ নিয়ে আলোচনার জন্য জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৈঠকের অনুরোধ জানিয়েছে জার্মানি ও ফ্রান্স।

বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শুরু হওয়া যুদ্ধ নিয়ে আজ আলোচনার জন্য এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। বৈঠকের সমর্থন রয়েছে ইউরোপিয়ান কাউন্সিলের সদস্য দেশ বেলজিয়াম, যুক্তরাজ্য ও এস্তোনিয়ার।

বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখ অঞ্চলকে কেন্দ্র করে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শুরু হওয়া দুই দিনের সংঘাতে এখন পযন্ত ৯ বেসামরিক ব্যক্তিসহ ৬৭ জনের নিহতের খবর পাওয়া গেছে।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইরান ও ইউরোপীয় শক্তিগুলো লড়াই থামিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে।

এদিকে লড়াইয়ে তুরস্ক আর্মেনীয়দের বিরোধিতা করলেও প্রতিবেশি দুই রাষ্ট্রের মধ্যস্থতায় আগ্রহী ইরান। তবে উভয় পক্ষকে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধ নিয়ে বৈঠকে বসছে জাতিসংঘ

আপডেটের সময় : 12:20:14 pm, Tuesday, 29 September 2020