Dhaka 6:27 pm, Tuesday, 26 May 2026

প্রোফাইল পিকচারের বিষয়ে কঠোর হলো ফেসবুক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিরুদ্ধে সম্প্রতি রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ উঠে। এরপর থেকেই ফেসবুক কর্তৃপক্ষ নিজেদের দায় এড়াতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে। এবার আরও একটি নতুন সিদ্ধান্ত নিল ফেসবুক।

এখন থেকে ফেসবুকের কোনো কর্মী তার ব্যক্তিগত পেজের প্রোফাইল পিকচারে কোনো রাজনৈতিক দলের ছবি বা রাজনৈতিক ব্যক্তিত্বের মুখ ব্যবহার করতে পারবে না।

সামনেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচন। তার আগেই এমন কড়া সিদ্ধান্ত নেওয়া হল। এছাড়াও বিতর্কিত কোনও ইস্যু যেমন- ব্ল্যাক লাইভস ম্যাটারের মতো কোনও ঘটনাকে সামনে রেখে প্রোফাইল পিকচার তৈরি করা যাবে না বলে জানানো হয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন বলছে, ফেসবুকের কোনও কর্মী কোনও আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন বা কোনও বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন করেন, তা প্রকাশ করা যাবে না। নিরপেক্ষ থাকাই লক্ষ্য ফেসবুকের। ফেসবুকের মুখপাত্র জো ওসবোর্ণ এক বিবৃতি প্রকাশ করে জানান একথা।

উল্লেখ্য, এমনিতেই ফেসবুকে বিগত কিছুদিন ধরে একাধিক বদল আনা হয়েছে। পাশাপাশি আরও কড়াকড়ি করা হয়েছে কোনরকম পোস্ট করার ক্ষেত্রে। তবে জানা গেছে আগামী পয়লা অক্টোবর থেকে বদলাচ্ছে নিয়ম। যদিও কিছুদিন ধরেই ফেসবুকের একাধিক গ্রাহক জানিয়েছিলেন বেশ কিছু নোটিফিকেশন পাচ্ছিলেন। যা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। কিন্তু জানানো হয়েছে বিষয়টি নিয়ে উদ্বেগের কোন কারণ নেই।

ফেসবুক প্রধান মার্ক জুকেরবার্গ জানিয়ে ছিলেন আগামী ১ অক্টোবর থেকে কোন ইউজারের পোস্ট যদি ফেসবুক নিয়মের বিরুদ্ধে যায় সে ক্ষেত্রে ফেসবুকের তরফে সংশ্লিষ্ট পোস্টের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে। সেই পোস্ট ব্লক করা হতে পারে অথবা সেই পোস্ট মুছে দেওয়া হতে পারে। গ্রাহকদের কাছে ফেসবুকের আকর্ষণ ধরে রাখার জন্য তাদের তরফে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আনা হয়েছে একাধিক ফিচার। এবার আপডেট করা হল ফেসবুকের নিয়মাবলী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

প্রোফাইল পিকচারের বিষয়ে কঠোর হলো ফেসবুক

আপডেটের সময় : 02:51:17 pm, Saturday, 26 September 2020