1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সূরা বাকারার ফজিলত

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৯৪ সময় দর্শন

হযরত আবু হুরায়রা (রা.) বলেন – রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ঘর সমূহকে গোরস্থানে পরিণত করো না। (মুসলিম শরীফ)

ব্যাখ্যা:

হাদিসের মধ্যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তোমরা তোমাদের ঘরকে গোরস্থান বানাবে না। এর উদ্দেশ্য হল যেরূপ গোরস্থানে শুধু মানুষ থাকে। কিন্তু তার মধ্যে আল্লাহর জিকির এবাদত এবং সূরা বাকারা তেলাওয়াত হয় না।

অনুরূপভাবে ঘরে শুধু তোমরা থাকবে , কিন্তু ঘরে কোন আল্লাহর জিকির এবাদাত ও সূরা বাকারা তেলাওয়াত হবে না, তোমরা করবে না। বরং তোমরা তোমাদের ঘরে নামাজ কায়েম করবে এবং আল্লাহর জিকির ও সূরা বাকারা তেলাওয়াতে সর্বদা লিপ্ত থাকবে ।

সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঐ জিনিসের দিকে দিক নির্দেশনা দিয়েছেন, যে ঘরে আল্লাহর জিকির এবং সূরা বাকারা তেলাওয়াত হয় ঐ ঘর সবচেয়ে উত্তম এবং সুবিধাজনক ঘর। কেননা শয়তান ঐ ঘর থেকে পালায় এবং শয়তানের প্রতারণা থেকেও ঐ ঘর মুক্ত থাকে এবং ঐ ঘর আল্লাহর রহমত ও বরকতের দরজা খোলার কারণ হয়।

কুরআনের শীর্ষস্থান হল সূরা বাকারা

হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) হতে বর্ণিত আছে যে তিনি বলেছেন, প্রত্যেক জিনিসের একটি শীর্ষ স্থান রয়েছে। আর কুরআনের শীর্ষ স্থান হল সূরা বাকারা এবং প্রত্যেক জিনিসের একটি সংক্ষিপ্ত সারমর্ম রয়েছে। কুরআনের সংক্ষিপ্ত সারমর্ম হল মুফাসসাল সূরা সমূহ। (দারেমী)

ব্যাখ্যা:

সূরা বাকারা সবথেকে মর্যাদাবান সূরা। কেননা সুরা বাকারার মধ্যে আল্লাহর হুকুম আহকাম ও বিধি বিধান রয়েছে। সূরা হুজরাত হতে কুরআনের শেষ পর্যন্ত সূরা সমূহ কে মুফাসসাল সূরা বলে এবং সমস্ত কুরআন সংক্ষিপ্ত ভাবে মুফাসসাল সূরার মধ্যে আছে।

সুরা বাকারার শেষের দিকের আয়াতসমূহে নারীদের শিক্ষা দেওয়ার হুকুম:

জুবায়ের ইবনে নুফায়ীর (রহ.) বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ্ তা’আলা সূরা বাকারাকে এমন দুটি আয়াত দ্বারা সমাপ্ত করেছেন যা আমাকে আল্লাহর আরশের নিচে দান করা হয়েছে

সুতরাং তোমরা তা শিক্ষা করবে এবং তোমাদের নারীদেরকে ও তা শিক্ষা দিবে কেননা তাতে রয়েছে ক্ষমা প্রার্থনা আল্লাহর নৈকট্য লাভের উপায় ও দোয়া। (দারেমী মুরসালরূপে)

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu