1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিসিবি শর্ত না মানলে সিরিজ আয়োজন সম্ভব নয়: এসএলসি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৬০০ সময় দর্শন

শ্রীলঙ্কার টাস্কফোর্সের নির্ধারিত শর্ত বিসিবি না মানলে এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে সিরিজ আয়োজন সম্ভব নয়। আজ শ্রীলঙ্কান কিছু গণমাধ্যমে এ খবর প্রকাশ হয়েছে।

গতকাল লঙ্কান গণমাধ্যমে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা স্পষ্ট জানান দেশটির কোভিড টাস্কফোর্সের সিদ্ধান্তই চূড়ান্ত।

তিনি বলেন, দেখুন, আমাদের কোভিড টাস্কফোর্স এ বিষয়ে একেবারেই নমনীয় হবে না। আমরা অনেক আলোচনা করেছি, কিন্তু বিসিবির অনুরোধ কোনোভাবেই তারা মানতে চাইছে না। আমরা আপাতত বাংলাদেশকে জানিয়ে দেব, কোভিড টাস্কফোর্সের দেওয়া শর্তগুলো মানতেই হবে।

এর কোনো ব্যতয় হবে না। নির্ধারিত শর্ত না মানলে এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে সিরিজ আয়োজন সম্ভব হবে না।

এমন বক্তব্যের জবাবে কয়েকদিন আগে বিসিবি সভাপতি সাফ জানিয়ে দিয়েছিলেন, শ্রীলঙ্কান কঠোর স্বাস্থ্যবিধি মেনে দেশটিতে সফর সম্ভব নয়। এর পরিপ্রেক্ষিতে দুই দেশের বোর্ড পরবর্তিতে সিদ্ধান্তে নেবে কবে হবে এই সিরিজ।

এর আগে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ে শ্রীলঙ্কা সফরে যাওয়া কঠিন বলে জানিয়েছিলেন বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

১৪ দিনের কোয়ারেন্টিন এবং ওই সময়ে অনুশীলনে নিষেধাজ্ঞা সহ বেশকিছু শর্ত বেঁধে দেয় লঙ্কান ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দাবি ছিল, কোয়ারেন্টিন ৭ দিনে নামিয়ে আনা। একইসঙ্গে কোয়ারেন্টিন চলাকালীন অনুশীলনের দাবি জানায় বিসিবি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu