Dhaka 7:21 pm, Tuesday, 26 May 2026

রাষ্ট্রপতির কাছে সুইডিশ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

গেল ২৩ সেপ্টেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেছেন সুইডেনের নবনিযুক্ত রাষ্ট্রদূত আলেক্সান্দ্রা বার্গ ফন লিন্ডে।

পরিচয়পর্ব শেষে বাংলাদেশ-সুইডেনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা করেন তারা।

অনুষ্ঠানের পর লিন্ডে জানান, দেশ ও জনগণের মধ্যে বন্ধুত্বের বিষয়টি অনেক ভূমিকা রাখে, বিশেষ করে বিশ্বব্যাপী বর্তমান চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হবার সময় সেটা আরও গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সুইডেনের বাকি দল নিয়ে নিজেদের বাংলাদেশী অংশীদারদের সাথে সম্মিলিতভাবে একটি শক্তিশালী অংশীদারিত্ব করার প্রত্যাশায় রয়েছেন তিনি।

এছাড়াও রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বাংলাদেশ-সুইডেনের প্রায় পঞ্চাশ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণের পাশাপাশি বছরের পর বছর ধরে  বাণিজ্য ও বিনিয়োগ বাড়ার সাথে সম্পর্কগুলি আরও বিস্তৃত হয়েছে বলেও মন্তব্য করেন লিন্ডে।

সুইডিশ দূতাবাস জানায়, বাংলাদেশে অবস্থানরত প্রায় দশ লাখ রোহিঙ্গা শরণার্থীকে সহায়তা করার ক্ষেত্রে বাংলাদেশী প্রচেষ্টার অংশীদার হিসেবে রয়েছে সুইডেন।

এছাড়াও বাংলাদেশকে করোনা মহামারী মোকাবেলার জন্য ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনা দিয়েছে স্টিফান লোফভেন প্রশাসন। ২০০৬ সালে সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন লিন্ডে। আন্তর্জাতিক উন্নয়ন সহোযগিতার লক্ষ্যে বিগত দুই মন্ত্রীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তার আগের দায়িত্বের মধ্যে আফগানিস্তান, ভারত এবং জাতিসংঘে সুইডেনের স্থায়ী মিশন অন্তর্ভুক্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

রাষ্ট্রপতির কাছে সুইডিশ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

আপডেটের সময় : 12:37:55 pm, Thursday, 24 September 2020