1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কুষ্টিয়ায় ১৩ ঘণ্টার ব্যবধানে মা-মেয়ে-বাবার মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২০ সময় দর্শন

কুষ্টিয়ার মিরপুরে ১৩ ঘণ্টার ব্যবধানে মা, বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে।

মৃত তিনজন হলেন-মিরপুরের ধুবাইল ইউনিয়নের গোবিন্দগুনিয়া গ্রামের লালন মল্লিক (৭০), তাঁর স্ত্রী আনজেরা খাতুন (৬৫) এবং তাঁদের মেয়ে ও মক্কেল আলীর স্ত্রী আঙ্গুরী খাতুন (৪০)। এরই মধ্যে তিনজনের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে।

স্থানীয় লোকজন জানান, অসুস্থজনিত কারণে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে বাড়িতে মারা যান লালন মল্লিকের স্ত্রী আনজেরা খাতুন। আজ শনিবার সকাল ৯টার দিকে জানাজা শেষে তাঁকে গোবিন্দগুনিয়া কবরস্থানে দাফন করা হয়।

এ দিকে মায়ের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন মেয়ে আঙ্গুরী খাতুন। নিজ বাড়িতে গিয়ে একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে বেলা ১১টার দিকে মারা যান আঙ্গুরী খাতুন।

এদিকে বড় মেয়ে মিরপুর পৌরসভার নওয়াপাড়া এলাকায় স্বামীর বাড়িতে মারা গেছেন- এ খবর শুনে বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে মারা যান লালন মল্লিক।

এরপর দুপুর ২টার দিকে মিরপুর পৌরসভার নওয়াপাড়া কবরস্থানে আঙ্গুরী খাতুনকে দাফন করা হয়। বিকেল ৫টার দিকে গোবিন্দগুনিয়া কবরস্থানে দাফন করা লালন মল্লিককে।

ধুবাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাইফুল ইসলাম বলেন, ‘এটা খুবই মর্মান্তিক একটা ঘটনা। দীর্ঘদিন ধরে হার্টের অসুখে ভুগছিলেন আনজেরা খাতুন। শুক্রবার রাতে মারা যান তিনি।

সকাল ৯টায় আমরা তাঁকে দাফন করি। বেলা ১১টায় জানতে পারি, তাঁর মেয়ে আঙ্গুরী খাতুন মারা গেছেন। এর কিছুক্ষণ পর জানতে পারি যে স্ত্রী ও মেয়ের শোকে নিজ বাড়িতে মারা গেছেন লালন মল্লিক।’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu