Dhaka 6:44 am, Sunday, 14 June 2026

মিয়ানমার থেকে এলো ৩০ মেট্রিক টন পেঁয়াজ

কক্সবাজারের টেকনাফ স্থল বন্দরে ভিড়েছে ৩০ মেট্রিক টন পেঁয়াজ বোঝাই মিয়ানমারের একটি ট্রলার। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ট্রলারটি বন্দরে ভেড়ে। এরপর থেকে এসব পেঁয়াজ ট্রলার থেকে খালাস করা হচ্ছে।

টেকনাফ স্থল বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্টের ব্যবস্থাপক জসিম উদ্দিন চৌধুরী জানান, প্রায় ৩ মাস পর মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি হয়েছে।

সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান সেভেন স্টার এন্টারপ্রাইজের তত্ত্বাবধানে কানিজ এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান পেঁয়াজগুলো আমদানি করেন। কাগজপত্র বুঝে পেলে শনিবার(১৯ সেপ্টেম্বর) খালাস করা হবে।

আমদানিকারক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী উসমান গণি জানান, প্রথম ধাপে দুই হাজার বস্তা পেঁয়াজ টেকনাফ বন্দরে এসে পৌঁছেছে। আরও পেঁয়াজ আসার পথে রয়েছে। রোববারের দিকে পেঁয়াজগুলো দেশীয় বাজারে সরবরাহ করা হবে।

টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মোহাম্মদ আবছার উদ্দিন বলেন, ফের মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। শুক্রবার ৩০ মেট্রিক টন পেঁয়াজ স্থলবন্দরে এসে পৌঁছায়। এসব পেঁয়াজ যত দ্রুত সম্ভব খালাস করে বাজারো পৌঁছানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

মিয়ানমার থেকে এলো ৩০ মেট্রিক টন পেঁয়াজ

আপডেটের সময় : 09:15:26 am, Saturday, 19 September 2020