Dhaka 10:07 am, Tuesday, 26 May 2026

দুই কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন কঙ্গনা

ভেঙে দেওয়া হয়েছে কঙ্গনার অফিসের একাংশ। এবার বৃহন্মুম্বই পৌরসভার কাছে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করলেন কঙ্গনা রানাওয়াত।

বম্বে হাইকোর্টে সংশোধিত আরবেদনে বলিউড অভিনেত্রী দাবি করেন, মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে মন্তব্য করায় তাঁর অফিস বেআইনিভাবে ভাঙচুর করা হয়েছে। ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে বিএমসিকে।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডের বিরুদ্ধে সোচ্চার কঙ্গনা রানাওয়াত। এর মধ্যে জড়িয়ে গিয়েছে শিবসেনাও।

কঙ্গনা রানাওয়াতের সঙ্গে শিবসেনা নেতা সঞ্জয় রউতের বাকযুদ্ধও বেধেছে। কঙ্গনাকে ‘হারামখোর’ বলেছেন সঞ্জয়। মুম্বাইকে পাক অধিকৃত কাশ্মীর বলেও মন্তব্য করেন কঙ্গনা।

এর মধ্যেই গত ৭ সেপ্টেম্বর অভিনেত্রীর ‘মণিকর্ণিকা ফিল্মস’-এর অফিসের একাংশ বেআইনি বলে নোটিশ পাঠায় বৃহন্মুম্বই পৌরসভা। ৯ সেপ্টেম্বর অফিসের একাংশ ভাঙতে শুরু করেন পুরকর্মীরা। তখনই কঙ্গনা আর্জিতে ভাঙচুরে স্থগিতাদেশ দেয় বম্বে হাইকোর্ট।

শিবসেনার নাম না করে সংশোধিত আরবেদনে কঙ্গনা অভিযোগ করেছেন, তাঁর বক্তব্যে একটা রাজনৈতিক দল অসন্তুষ্ট। তারাই মহারাষ্ট্রের ক্ষমতায়। ওই দলটিই বিএমসি-র শাসনে।

তাঁকে হেনস্থা করতেই নোটিশ দেওয়া হয় ৭ সেপ্টেম্বর। ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়। অথচ সেই সময় তিনি ছিলেন মানালিতে। মহামারির মধ্যেও দু’দিন পরে মুম্বাইয়ে চলে এসেছিলেন।

কঙ্গনার দাবি, তাঁর অফিসে ৪০ শতাংশ ভেঙে দিয়েছে বিএমসি। সোফা ও বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নষ্ট হয়েছে। গোটা ঘটনাই পূর্ব পরিকল্পিত। বম্বে হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রাখার দাবি করে ২ কোটি টাকা দাবি করেন অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

দুই কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন কঙ্গনা

আপডেটের সময় : 01:23:40 pm, Wednesday, 16 September 2020