Dhaka 8:13 pm, Monday, 25 May 2026

আমিরাত ও বাহরাইনের সঙ্গে চুক্তির সময় ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা

সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে সম্পর্ক স্থাপনের চুক্তি সইয়ের সময় ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ফিলিস্তিনিরা।

এই হামলায় অন্তত ৬ জন ইহুদিবাদী আহত হয়েছে। গতরাতে গোটা বিশ্বের মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ইসরাইলের সঙ্গে চুক্তি সই করেছে আমিরাত ও বাহরাইন।

ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, দখলদার ইসরাইলের আশকেলন ও আশদুদ উপশহরে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

বিশ্বাসঘাতকতার চুক্তির প্রতিবাদে তারা এই হামলা চালিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আবাসিক দপ্তর হোয়াইট হাউসে (বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১০টায়) চুক্তিতে সই করেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আলে নাহিয়ান এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ বিন রাশেদ আল যিয়ানি।

মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসার দখলদার ইসরাইলের পক্ষে চুক্তিতে সই করেছেন বর্ণবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ফিলিস্তিনের সব দল ও সংগঠন এবং আপামর জনসাধারণের প্রতিবাদ উপেক্ষা করে চুক্তিতে সই করল এই দুই মুসলিম দেশ। এ নিয়ে এ পর্যন্ত চারটি আরব দেশ দখলদার ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করল।

বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ ও সাধারণ মুসলমানেরা এই চুক্তির প্রতিবাদ জানিয়েছে এবং বিক্ষোভ করেছে।

ফিলিস্তিনিরা বলেছে, আরব আমিরাত ও বাহরাইন ফিলিস্তিনিদের পিঠে ছুরিকাঘাত করেছে। ইসলাম বিরোধী শক্তির স্বার্থ রক্ষার্থে এটা করা হয়েছে বলে তারা মন্তব্য করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

আমিরাত ও বাহরাইনের সঙ্গে চুক্তির সময় ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা

আপডেটের সময় : 01:12:37 pm, Wednesday, 16 September 2020