1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

করোনার উপসর্গ নিয়ে জাবি অধ্যাপকের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৫২ সময় দর্শন

করোনার উপসর্গ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মো. মনজুরুল করিম মারা গেছেন। সোমবার সাভারের একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, অগণিত শিক্ষার্থী এবং গুণগ্রাহী রেখে গেছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন জানান, কয়েকদিন ধরে জ্বর, ঠান্ডা, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ দেখা দেওয়ায় রোববার করোনা পরীক্ষা করান অধ্যাপক মনজুরুল করিম। পরীক্ষার ফল এখনো পাওয়া যায়নি।

সোমবার সকালে মনজুরুল করিমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে যান পরিবারের সদস্যরা। কর্তব্যরত ডাক্তার জানান, রোগীর অক্সিজেনের মাত্রা শূন্যে নেমে এসেছে। দ্রুত উন্নত চিকিৎসার পরামর্শ দেন তিনি।

পরে সাভারের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান মোহাম্মদ মহিউদ্দিন। এছাড়া দীর্ঘদিন ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন অধ্যাপক মনজুরুল করিম।

এদিকে অধ্যাপক মো. মনজুরুল করিমের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

এক শোকবার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, অধ্যাপক মনজুরুল করিমের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। রসায়ন গবেষণায় তার অবদান আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu