1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইউরোশিয়ান প্রাইজ ২০২০ বিজয়ী মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৪৭ সময় দর্শন

রাশিয়ান শিল্প ও ডিজাইনের আন্তর্জাতিক ফেস্টিভালে ইউরোশিয়ান প্রিমিয়াম ২০২০ পুরষ্কার আর্কিটেকচার বিভাগে প্রথম স্থান অধিকার করে নিয়েছে আজিমপুর কবরস্থানে অবস্থিত মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদ।

রাশিয়ার নগরবাদী ও ডিজাইনারদের আর্কিট শীর্ষ প্রতিষ্ঠান ইউরোশিয়া প্রাইজ কর্তৃক গত ১০ সেপ্টেম্বর ইউরোশিয়ান প্রিমিয়াম ২০২০ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানের ওয়েবপেইজে প্রকাশিত আর্কিটেকচার বিভাগ হতে প্রথম স্থান বিজয়ী হিসেবে মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদ নাম ঘোষণা করে ফলাফল প্রকাশ করা হয়।

জাতীয় ঐতিহ্য ও মুসলিম স্থাপত্যকলার অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আজিমপুর পুরনো কবরস্থানের অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের নামে ডিএসসিসি’র সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের উদ্যোগে ২৩ কাঠা জমির ওপর ৩০ হাজার ২২ বর্গফুট আয়তনের মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদটি গত ২০১৬ সালের ২৮ আগস্ট নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর মসজিদটির উদ্ভোধন করা হয়।

প্রাচীন ও আধুনিক নকশার সমন্বয়ে সাজানো মসজিদটির মূল স্থপতি রফিক আজম। বাংলাদেশের মসজিদের প্রাচীন ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুপ্রাণিত এর নকশায় মসজিদটিতে নান্দনিক কারুকাজের অংশ ঢাকাবাসীর ঐতিহ্য বহন করে।

মসজিদটির নকশা তৈরি ও নির্মাণকাজে আরও যুক্ত ছিলেন তার প্রতিষ্ঠানের একদল স্থপতি ও প্রকৌশলী। তারা হলেন স্থপতি ইকরামুন নেসা, প্রকৌশলী মোহাম্মদ আখতার হোসেন, প্রকৌশলী মোহাইমিনুল ইসলাম প্রমুখ।

মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদের ভেতরে রয়েছে উন্নতমানের টাইলস। নানান রঙের সুদৃশ্য বাতিতে আলোকিত হয়ে কারুার্যময় নয়নাভিরাম মসজিদটি।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের উদ্যোগে মসজিদটিতে রয়েছে সব ধরণের আধুনিক সুবিধা। ডিএসসিসি প্রকল্পের দুটি প্যাকেজের মাধ্যমে দুই তলা মসজিদটি নির্মাণে ব্যয় হয়েছে ১৪ কোটি ১৯ লাখ ২২ হাজার ৫০০ টাকা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu