1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নারীদের যৌনদাসী হিসেবে পাচারে সক্রিয় দেশীয়-আন্তর্জাতিক চক্র

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪৪ সময় দর্শন

উচ্চ বেতনের প্রলোভন আর উন্নত জীবনের আশ্বাস দিয়ে, বিভিন্ন দেশে নারীদের যৌনদাসী হিসেবে, পাচারে সক্রিয় দেশীয় ও আন্তর্জাতিক চক্র। তথ্য-উপাত্ত বলছে, গত কয়েক বছরে, শুধু সংযুক্ত আরব আমিরাতের ডান্সবারগুলোতে, পাচার হয়েছে দেড় হাজার নারী।

এছাড়া সিঙ্গাপুর ও মালয়েশিয়াতেও নারীপাচারে সক্রিয় চক্রগুলো। বিশ্লেষকরা বলছেন, নজরদারির অভাবে, গডফাদাররা অধরাই থাকছেন। তবে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি’র দাবি, তাদের তৎপরতায় কোনঠাসা পাচারচক্র। তবে, তারা এখনো নির্মূল হয়নি।

তারা ভেবেছিলেন, নারী শ্রমিক হিসেবে বিদেশ যাচ্ছেন। কিন্তু দালালচক্র তাদের পণ্য হিসেবে, বিক্রি করেছিলো, দুবাইয়ের ডান্সবারে। অনুসন্ধানী তথ্য বলছে, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের মালিকানায়, প্রায় ৬০-৭০টি এমন ডান্সবার আছে।

চলতি বছরের জুলাই মাসে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি, দুবাইয়ে নারীপাচার চক্রের মাস্টারমাইন্ড, আজম খানকে সদলবলে গ্রেপ্তার করে। এসময়, পাচারের শিকার বেশকিছু নারী, তাদের দুর্বিসহ জীবনের গল্প বলেন।

বিশ্লেষকরা বলছেন, পাচারকারীদের মূল হাতিয়ার প্রলোভন। তাদের রক্ষাকর্তা হিসেবে নানা পেশার গডফাদাররা সক্রিয়। আর মুনাফা ভাগাভাগি হয়, সবখানে।

নারী ও মানবপাচার সিন্ডিকেট কিভাবে কাজ করে, সেসম্পর্কে ধারণা দিয়েছেন, সিআইডি প্রধান।

ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, পাচারকারীদের একটি অংশ ধরা পড়েছে। বাকীদের ধরতে, চলছে  তৎপরতা ।

তবে, বিশ্লেষকরা বলছেন, পাচার রোধে সবচেয়ে জরুরী নিরাপদ অভিবাসন ও সচেতনতা। তাহলে, এমন ভাগ্যাহত নারীর সংখ্যা কমবে। বিশ্বে উজ্জল হবে, বাংলাদেশের ভাবমূর্তি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu