1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দুবাইয়ে নারী পাচারের অভিযোগে নৃত্যশিল্পী ইভান গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১৪ সময় দর্শন

নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির দাবি, তিনি দুবাইয়ে নারী পাচারকারী একটি চক্রের সঙ্গে জড়িত।

আজ শুক্রবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক শেখ মো. রেজাউল হায়দার।

তিনি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে মানবপাচারের অভিযোগে সিআইডির ঢাকা মেট্রো উত্তর বিভাগ তাকে গ্রেপ্তার করেছে।’

শেখ মো. রেজাউল হায়দার বলেন, ‘গত ২ জুলাই দুবাই পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আজম খান, তার দুই সহযোগী ডায়মন্ড ও আনোয়ার হোসেন ওরফে ময়নাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার হন আজমের বাংলাদেশি প্রতিনিধি নির্মল সরকার ও মো. ইয়াছিন। এরইমধ্যে আজম খান ও তার দুই সহযোগী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।’

তিনি আরও বলেন, সেই জবানবন্দির ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে ইভান শাহরিয়ার সোহাগকে। জবানবন্দিতে আসামিরা বলেছেন, নারী পাচারের ঘটনায় মূলত কয়েকজন নৃত্য সংগঠক ও শিল্পী জড়িত।

শুধু তাই নয়, এসব কাজে জড়িত ছোটখাটো ক্লাবের মালিকরাও। যারা ক্লাবে অথবা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নাচ করে ক্লাব কর্তৃপক্ষ মূলত তাদের টার্গেট করে। দেশের কয়েকটি জেলায় তাদের নেটওয়ার্ক বিস্তৃত বলে আমরা জানতে পেরেছি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu