1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গোয় গেল ১৮০ নারী পুলিশ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫৫ সময় দর্শন

বাংলাদেশ পুলিশের একমাত্র ফিমেল ফর্মড পুলিশ ইউনিটের (এফপিইউ) ১৮০ সদস্যের নারী কন্টিনজেন্ট কঙ্গো শান্তিরক্ষা মিশন যোগ দিতে ঢাকা ছেড়েছে।

আজ শুক্রবার ভোর ৫টার সময় তাঁরা বাংলাদেশ বিমানের একটি চাটার্ড ফ্লাইটে কঙ্গোর রাজধানী কিনশাসার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

আজ পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতে নেতৃত্ব দিচ্ছেন কমান্ডার মেরিনা আক্তার। এ ফর্মড পুলিশ ইউনিটে ডেপুটি কমান্ডার রওনক আলম, মোহাম্মদ হারুন অর রশিদ, লজিস্টিক অফিসার, অপারেশনস অফিসার সম্রাট মোহাম্মদ আবু সুফিয়ানসহ ১৫ জন কমান্ডিং স্টাফ রয়েছেন।

ঢাকা ছেড়ে যাওয়ার সময় বিমানবন্দরে ডিআইজি (লজিস্টিকস) তওফিক মাহবুব চৌধুরী কঙ্গোগামী শান্তিরক্ষীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং আন্তরিক বিদায় জানান বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মানবতার কল্যাণ ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার অঙ্গীকারে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পদযাত্রা সূচিত হয় ১৯৮৯ সালে। সেই থেকে বাংলাদেশ পুলিশ জাতিসংঘের নীল পতাকার পাশে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডীন করেছে এশিয়া, ইউরোপ, আমেরিকা আর আফ্রিকা মহাদেশের দুর্গম বিভিন্ন প্রান্তরে।

বিগত তিন দশকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ম্যান্ডেট বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের নিষ্ঠাবান সদস্যদের পেশাদারিত্ব এবং কর্মদক্ষতা আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববাসীর অকুণ্ঠ প্রশংসা অর্জন করেছে। এর ফলে বিশ্ব সমাজে বাংলাদেশের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে।

বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাসের সংক্রমণ মহামারির দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও নিশঙ্কচিত্তে দৃঢ় মনোবল নিয়ে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীরা ডেমোক্রেটি রিপাবলিক অব কঙ্গো, মালি, দারফুর, সুদান, সাউথ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। বিশ্ব শান্তিরক্ষার মহান দায়িত্ব পালনকালে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ২১ জন সদস্য আত্মোৎসর্গ করেছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu