Dhaka 9:10 pm, Monday, 18 May 2026

তিন দফায় ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী

মাদারীপুরের শিবচরের চতুর্থ শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ মামলায় মো. সালাউদ্দিন মাদবর (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে শিবচর থানা-পুলিশ। বুধবার সকালে উপজেলার মাদবরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত সালাউদ্দিন মাদবর মানিকগঞ্জ জেলার শিবালয় থানার সোবাহান মাদবরের ছেলে। তিনি মাদবরচর খাড়াকান্দি গ্রামে ভিকটিমের বাড়ির পাশে ভাড়া বাড়িতে থেকে শ্রমিকের কাজ করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১ জুলাই চতুর্থ শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ফুসলিয়ে বসতঘরে নিয়ে ধর্ষণ করে। ওই ছাত্রী ভয় ও লজ্জায় বিষয়টি গোপন রাখে। এর কিছুদিন পর ১৫ জুলাই ও ২৯ জুলাই একইভাবে ওই শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়।

পরে ওই ছাত্রী তার পরিবারের কাছে ঘটনার বিবরণ দেয়। এরই প্রেক্ষিতে ১ সেপ্টেম্বর ভিকটিমের নানি বাদী হয়ে শিবচর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। শিবচর থানা-পুলিশ অভিযান চালিয়ে আজ বুধবার সকালে উপজেলার মাদবরচর থেকে সালাউদ্দিন মাদবরকে গ্রেপ্তার করে।

শিবচর থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর নানি শিবচর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। প্রাথমিকভাবে ধর্ষণের দায় স্বীকার করেছে সালাউদ্দিন মাদবর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

তিন দফায় ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী

আপডেটের সময় : 06:01:43 pm, Wednesday, 2 September 2020