1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মোবাইলে প্রেম, প্রেমিকাকে ডেকে এনে ধর্ষণ করল ছয়জন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৪২১ সময় দর্শন

বান্দরবানের লামায় পাঁচ সহযোগীকে নিয়ে প্রেমিকাকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। শুধু তাই নয় ওই ত্রিপুরা নারীর (২৫) কাছে থাকা নগদ ৩০ হাজার টাকা নিয়েও পালান প্রেমিক।

গতকাল রোববার রাতে উপজেলার আজিজনগর ইউনিয়নের দুর্গম পাহাড়ি পূর্বচাম্বী এলাকার গরুরলোড়াস্থ ক্লিপটন গ্রুপের বাগানের পাশে একটি খামার বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই প্রেমিকের নাম নুরুল হুদা (২৭)। তিনি উপজেলার সরই ইউনিয়নের পুইট্টা পাড়ার বাসিন্দা মৃত ইসহাকের ছেলে। আর ভুক্তভোগী নারী বান্দরবান সদর উপজেলার বাসিন্দা।

এ ঘটনায় ওই নারী বাদী হয়ে তার প্রেমিক নুরুল হুদাসহ আরও ৫ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। মামলা নং- ১৩, তারিখ- ৩১/৮/২০২০ইং।

মামলা সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন আগে মোবাইলের মাধ্যমে ওই নারীর সঙ্গে নুরুল হুদার পরিচয় হয়। পরিচয়ের পর উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। ওই নারীকে বিয়ের আশ্বাস দেন নুরুল হুদা।

একপর্যায়ে নুরুল হুদার কথা মতো গত রোববার বিকেলে ওই নারী আজিজনগর ইউনিয়নে অবস্থিত ক্লিপটন গ্রুপের বাগানের পাশে গেলে নুরুল হুদাসহ ছয়জন মিলে তাকে ধর্ষণ করেন। পরে ওই নারীর ব্যাগে থাকা নগদ ৩০ হাজার টাকাও নিয়ে কৌশলে পালিয়ে যান নুরুল হুদা।

এ বিষয়ে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘গণধর্ষণের ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। দ্রুত অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu