1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শেখ হাসিনার বিকল্প তিনি নিজেই: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৪০৯ সময় দর্শন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংকট ও দুর্যোগে দূরদর্শিতার সাথে ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প তিনি নিজেই।

তিনি আজ দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপ আয়োজিত জাতীয় শোক দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন।

ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশে এখন প্রায় ৯০ এর বেশি সেন্টারে কোভিড টেস্ট হচ্ছে, যা ইতিমধ্যে নমুনা পরীক্ষায় সক্ষমতা অর্জিত হয়েছে।

সংক্রমণ বর্তমানে ঊর্ধ্বমুখী ট্রেন্ড এ না থাকলেও নিম্নমুখী বলা যাচ্ছে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে কোনোভাবেই শৈথিল্য না দেখিয়ে আরও সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার সেবা-বান্ধব সরকার, প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক ছাড়াও জেলা পর্যায়ের হাসপাতালের সেবার সক্ষমতা বাড়ানো হয়েছে। উদ্যোগ নেওয়া হয়েছে প্রতিটি জেলায় আইসিইউ কমপ্লেক্সে স্থাপনের।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকার ইতিমধ্যে স্বাস্থ্য খাতসহ অন্যান্য খাতেও অনিয়মের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।

তিনি বলেন, শেখ হাসিনার স্পষ্ট ও কঠোর অবস্থান থেকেই তা স্পষ্ট যে অনিয়মের চর্চায় দলীয় পরিচয় কখনো রক্ষাকবচ হতে পারে না।

স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক অধ্যাপক ডাক্তার আবু নাসার রিজবীর সভাপতিত্বে বক্তব্য দেন- বিএমএ’র সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়া এবং স্বাচিপের কেন্দ্রীয় সভাপতি ডাক্তার ইকবাল আর্সলান ও সাধারণ সম্পাদক ডাক্তার এমএ আজিজ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu