1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জোয়ারের পানিতে ডুবছে খুলনার উপকূলীয় অঞ্চল

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৪৫৭ সময় দর্শন

ভারি বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারের পানিতে ডুবছে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমের উপকূলীয় অঞ্চল। বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয়ে ঢুকছে পানি। গত কয়েকদিনে পাইকগাছা ও কয়রা উপজেলার বিভিন্ন স্থানে জোয়ারের পানিতে ঘরবাড়ি, ক্ষেতের ফসল, রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের। অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে এখানকার কয়েকহাজার মানুষ।

খুলনার দক্ষিণপ্রান্তে পাইকগাছা উপজেলার সোলাদানা বেতবুনিয়া গুচ্ছ গ্রাম। গত কয়েক দিনের অস্বাভাবিক জোয়ারের পানিতে বেড়িবাঁধ ছাপিয়ে তলিয়ে গেছে এখানকার বাড়িঘর, ফসলি জমি। সেই সাথে শিবসা নদীর ভাঙ্গনে পাইকগাছার পারমধুখালী, চকরি বকরি, গেওয়াবুনিয়া গ্রাম, গড়ইখালি বাজার আবাসন ও আশ্রয় কেন্দ্রসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে ফসলের ক্ষেত ও অসংখ্য চিংড়ি ঘের। জোয়ারের সময় হাঁটু সমান পানি ওঠে বাড়িঘরে।

স্থানীয়রা দিন-রাত স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের চেষ্টা করলেও পরের জোয়ারের আবার সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। জোয়ারের পানিতে প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। অনাহারে-অর্ধাহারে চরম ভোগান্তিতে দিন পার করছে এখানকার কয়েকহাজার মানুষ।

এদিকে বিভিন্ন সময় যেনতেনভাবে বাঁধ মেরামত হলেও তা’ টেকসই না হওয়ায় জোয়ারের পানিতে ভেঙ্গে যাচ্ছে। এ কারনের দুর্গত উপকূলীয় এলাকার জনজীবন রক্ষায় টেকসই বেড়িবাঁধের বিকল্প নেই, জানালেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

বর্ষা কমলে ক্ষতিগ্রস্ত এলাকায় বাঁধ মেরামতের কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পলাশ কুমার ব্যানার্জী।

খুলনার উপকূলীয় এলাকায় দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণে সরকার যথাযথ উদ্যোগ নেবে এমনটাই প্রত্যাশা এ অঞ্চলের মানুষের।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu