Dhaka 1:08 am, Tuesday, 26 May 2026

কপোতাক্ষের রিংবাঁধ ভেঙে ২ গ্রাম প্লাবিত, ঝুঁকিতে আরও ৬ গ্রাম

ভেসে গেছে আসংখ্য চিংড়ী ঘের ও ছোট-বড় পুকুর
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার কপোতাক্ষ নদের গাবুরা ইউনিয়নের বেড়িবাঁধ ভেঙ্গে দুই গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে আসংখ্য চিংড়ী ঘের ও ছোট-বড় পুকুর।

আজ (২০আগস্ট) বেলা ১টার দিকে পানি উন্নয়ন বোর্ডের সুন্দরবন সংলগ্ন গাবুরা ইউনিয়নের লেবুবুনিয়া রিংবাঁধে নদীর প্রবল জোয়ারে তিনটি স্থান ভেঙ্গে যায়। হু হু করে লোকালয়ে পানি প্রবেশ করে মুহূর্তের মধ্যে প্লাবিত হয় গাবুরা ইউনিয়নের বিস্তৃর্ণ জনপদ।

গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদ হোসেন জানান, আম্ফানের পর সেচ্ছা শ্রমের মাধ্যমে ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে গবুরা
ইউনিয়নের ভেঙে যাওয়া রিংবাঁধ গুলো সংস্কার করা হয়। কিন্তু হঠাৎ আজ ২০ আগস্ট দুপুরে নদীর প্রবল জোয়ারে লেবুবুনিয়া এলাকার তিন টা পয়েন্টে ভেঙ্গে লেবুবুনিয়া ও গাবুরা ইউনিয়ন প্লাবিত হয়। যে ভাবে লোকালয়ে পানি ঢুকছে বাধ মেরামত না হলে রাতের মধ্যে ৫ থেকে ৬টি গ্রাম প্লাবিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

কপোতাক্ষের রিংবাঁধ ভেঙে ২ গ্রাম প্লাবিত, ঝুঁকিতে আরও ৬ গ্রাম

আপডেটের সময় : 03:58:04 am, Sunday, 23 August 2020