Dhaka 7:14 pm, Saturday, 30 May 2026

করোনায় আরও ৪২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭৪৪ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪২ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৭৫১ জনে।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে এ তথ্য জানান।

বুলেটিনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৫০ টি নমুনা পরীক্ষায় ২ হাজার ৭৪৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট শনাক্ত ২ লাখ ১৩ হাজার ২৫৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮০৫ জন। এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ১৭ হাজার ২০২ জন সুস্থ হয়েছেন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়। এর পর থেকেই প্রতিদিন দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

করোনায় আরও ৪২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭৪৪ জন

আপডেটের সময় : 05:40:06 pm, Wednesday, 22 July 2020