1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ঘোষণা করে আইন পাশ উত্তর কোরিয়ার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১০০ সময় দর্শন

উত্তর কোরিয়া নিজেকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করে একটি আইন পাস করেছে। শুক্রবার (৯ সেপ্টেম্ব) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এই সিদ্ধান্তকে ‘অপরিবর্তনযোগ্য’ বলে অভিহিত করেছেন। এমনকি পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে আলোচনার সকল সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তিনি।

তবে উত্তর কোরিয়ার এই আইনের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আইনটি উত্তর কোরিয়ার আত্মরক্ষার জন্য কার্যকর পদক্ষেপ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, এই আইন শত্রুর আক্রমণ থেকে উত্তর কোরিয়াকে রক্ষায় গুরুত্বপূণ ভূমিকা রাখবে।

নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া ২০০৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত ছয়টি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। এমনকি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন লঙ্ঘন করে দেশটি তার সামরিক সক্ষমতা এগিয়ে নিয়েছে।

কিম জং-উন ২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেশ দুটির সম্পর্ক উন্নয়নে বৈঠকে মিলিত হন। কিন্তু সেই শীর্ষ বৈঠকের কোনো সুফল পায়নি দেশ দুটি। মার্কিন-উত্তর কোরিয় বৈঠকের পরে দূরপাল্লার উৎক্ষেপণ এবং পারমাণবিক পরীক্ষা অব্যাহত রেখেছে পিয়ংইয়ং।

পিয়ংইয়ং রেকর্ড সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে এই বছর কোরীয় উপদ্বীপে উত্তেজনা বেড়েছে। দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রও ক্ষেপণাস্ত্রের মহড়া দিয়ে প্রতিক্রিয়া জানায়, যা কয়েক বছরের মধ্যে উপদ্বীপে বৃহত্তম যৌথ সামরিক মহড়া।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu