1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ১৫১ সময় দর্শন

ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে এলে বাংলাদেশে বিদ্যুৎ জালানী, তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স পণ্য কিং অবকাঠামো খাতের মত আকর্ষনীয় খাতগুলোতে বিনিয়োগের আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আমি এখন আমাদের ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ সহজ করার জন্য সর্বোত্তম সম্ভাব্য নীতিকাঠামো ও জোরালো সম্ভাবনার বিষয়ে আপনাদের আশ্বস্ত করব’।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক আরো দৃঢ় করতে সেদেশে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার এবং অন্যান্য বাণিজ্য সুবিধা নিশ্চিত করারও আহবান শেখ হাসিনা।

তিনি বলেন, যে কোন সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ।

প্রয়োজনে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের জন্য আলাদা একটি অর্থনৈতিক অঞ্চল বরাদ্দ দেবে সরকার।
বাণিজ্য এবং দেশী-বিদেশী বিনিয়োগ সহজ করতে আইন ও নীতি মালায় পরিবর্তন আনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, পণ্য পরিহন সহজ করতে ব্যাপক উন্নয়ন হয়েছে সড়ক, রেল ও নৌ পথে। এসব সুযোগ কাজে লাগিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর তাগিদ দেন তিনি।

এছাড়া, স্বাধীনতা পরবর্তী যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বল্পোন্নত দেশের তালিকায় নাম লেখানো বাংলাদেশ আনুষ্ঠানিক স্বীকৃতি পাচ্ছে ২০২৬ সালে। লক্ষ্য ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের তালিকায় নিজেদের স্থান করে নেয়া। আর এলক্ষ্য বাস্তবায়নে উদ্যোগ নেয়া হয়েছে উৎপাদন খাতে ব্যপক বিনিয়োগ বাড়ানোর। দেশ জুড়ে তৈরি হচ্ছে ১০০ টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu