1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রাঙ্গাবালীতে ইউপি নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ২১৫ সময় দর্শন
রাঙ্গাবালীতে নির্বাচনের ফলাফল দেওয়া নিয়ে গুলি, নিহত ১, sbtv

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চারটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

রাঙ্গাবালীতে ইউপি নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, sbtv (2)

ভোট গ্রহণ শেষে ভোট গণনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়া গুলিতে আ. খালেক নামে একজন নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪৫ বছর বলে জানা যায়।

রাঙ্গাবালীতে ইউপি নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, sbtv (1)

এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে চরমোন্তাজ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৮নং ওয়ার্ডের নয়ার চর গ্রামে। তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে নারী ভোটারের উপস্থিতি বেশি লক্ষ করা গেছে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ সদস্য এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে র‌্যাব, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন ছিল। জানা গেছে, রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া, চরমোন্তাজ, চালিতাবুনিয়া ও রাঙ্গাবালী সদর ইউনিয়নে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ চারটিতে ১৮ জন চেয়ারম্যান প্রার্থী, ১৩৬ জন মেম্বার ও ৪৭ জন সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। তবে বেসরকারীভাবে চারটি ইউনিয়নেই নৌকা প্রতীক এগিয়ে রয়েছে বলে জানা যায়।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu