1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জামালপুরে শাহবাজপুর ইউপি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুমনের মনোনয়নপত্র দাখিল

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।
  • আপডেটের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ২১৩ সময় দর্শন
আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের দেশের ৪৪৮ ইউপিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের দেশের ৪৪৮ ইউপিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে প্রধান নির্বাচন কমিশনার ( সিইসি ) কে এম নুরুল হুদার সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়,পরে নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ – ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ – ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোট গ্রহণ ১১ নভেম্বর।

এরই অংশ হিসাবে জামালপুর সদর উপজেলার ১১নং শাহবাজপুর ইউনিয়নের ইউপি নির্বাচনে স্বতন্ত চেয়ারম্যান প্রার্থী মোঃ রফিকুল ইসলাম আকন্দ সুমন রবিবার দুপুরে সমর্থকদের সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে সদর উপজেলা প্রকৌশলী কার্যালয়ে প্রকৌশলী রমজান আলী’র কাছে তার মনোনয়নপত্র জমা দেন।

এদিকে, জামালপুর সদর উপজেলার ১১নং শাহবাজপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও দানবীর মোঃ রফিকুল ইসলাম আকন্দ সুমন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, এলাকা,ব্যাবসায়ী প্রতিষ্ঠান, বাজার,উঠান বৈঠক, মতবিনিময় সভা, গণসংযোগ করে ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে তার পক্ষে ভোট প্রার্থনা করছেন তিনি।

তিনি বলেন, সকলের অনুরোধ ও ভালোবাসার মর্যাদা রাখতে আমি ১১নং শাহবাজপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হলাম। আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমার বিশ্বাসের মর্যাদা রাখবেন। যেকোন পরিস্থিতিতে আপনাদের যেনো পাশে পাই। ভোটের ময়দানে নিজ নিজ ভোটের মাধ্যমে আপনারা আমাকে যদি চেয়ারম্যান নির্বাচিত করতে পারেন তবে শাহবাজপুর ইউনিয়নবাসীর সেবায় নিজেকে উৎস্বর্গ করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমার নিজের জীবনকে বিসর্জন দিয়ে হলেও মানুষকে ভালবেসে যাবো। এবং ১১ নং শাহবাজপুর ইউনিয়ন কে একটি মাদক, দরিদ্র,বেকার মুক্ত, শিক্ষা, চিকিৎসা,বিভিন্ন উন্নয়নমূলক কাজ সহ একটি আধুনিক মডেল ইউনিয়ন গড়ে তুলবো ইনশাআল্লাহ। এছাড়াও মোঃ রফিকুল ইসলাম আকন্দ সুমন কে নিয়ে ইউপি নির্বাচনকে ঘিরে ইউনিয়নে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu