1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আড়াই কেজি স্বর্ণ পাচার মামলায় দর্শনার কাউন্সিলর বিল্লাল হোসেন গ্রেফতার

মোঃতারিকুর রহমান (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ১৫৯ সময় দর্শন

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় আড়াই কেজি স্বর্ণসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলায় দর্শনা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে জীবননগর উপজেলার নারায়ণপুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় আলমডাঙ্গা থানার ওসি মো. আলমগীর কবির গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। বিল্লাল হোসেন দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার মো. নূর ইসলামের ছেলে। তিনি দর্শনা পৌরসভার ৮নং ওয়ার্ডের বর্তমান নির্বাচিত কাউন্সিলর।

পুলিশ জানায়, বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কের বন্ডবিল গেট এলাকায় একটি প্রাইভেটকার থেকে চালক চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা দর্শনা শ্যামপুরের নুর ইসলামের ছেলে মো. বাপ্পী (৩০), চুয়াডাঙ্গা সদরের বনানীপাড়ার রিপন হোসেনের ছেলে সম্রাট হোসেন (৩৫) ও মাদারীপুর জেলার জালালপুরের বাবু হাওলাদারের ছেলে সুমন হাওলাদারকে (৩২) আটক করা হয়।

পরে প্রাইভেটকারটি তল্লাশি করে সিটের নিচ থেকে তুলা ও স্কচটেপ দিয়ে মোড়ানো বিশেষ কায়দায় রাখা ৬টি বান্ডেলে আড়াই কেজি স্বর্ণালঙ্কার উদ্ধার করে পুলিশ। আটককৃতরা স্বর্ণালঙ্কার চোরাচালানিদের হোতা দর্শনা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেনসহ অনেকের নাম প্রকাশ করে।

এ ঘটনায় মামলা হয়েছে।এই দর্শনা,জীবন নগর উপজেলার অনেক স্বর্ণ পাচারকারি সাংবাদিক, রাজনৈতিক, পরিচয়ে পরিচিত হয়ে প্রশাসন কে বৃদ্ধাআংগুল দেখিয়ে চালিয়ে যাচ্ছে তাদের ব্যবসা।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি মো. আলমগীর কবির জানান, জীবননগর উপজেলার নারায়ণপুর গ্রামের শ্বশুরবাড়ি থেকে কাউন্সিলর বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে স্বর্ণালঙ্কার চোরাচালানিদের গডফাদারদের নাম বেরিয়ে এসেছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu