জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক দল এ আলোচনা সভার আয়োজন করেন।
জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি নুরুল মোমেন আকন্দ কাওসারের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। আলোচনা সভায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,শহর বিএনপির সদস্য সচিব শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদ,শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাহেদ আলী প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও সেচ্ছাসেবক দল জেলা, শহর,সদর, উপজেলা, ওয়ার্ড সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং আগামী দিনে যে কোন আন্দোলন সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।