1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় স্বামী, স্ত্রী ও ছেলেকে মারধর করায় দুইজন গ্রেফতার

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ১৫৬ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় স্বামী, স্ত্রী ও সন্তানকে মারধর করায় ২ জনকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে। আহতরা হলেন মো. নজরুল দালাল (৫৫), রাশিদা বেগম (৪৫) ও নাইম দালাল (২৩)।

আহতদেরকে উদ্ধার করে এলাকাবাসী ওই রাতেই গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মেজবাহ উদ্দিন বলেন, আহতদেরকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে নজরুল দালাল গুরুতর আহত। তার নাক ফেটে গেছে। তাদেরকে ৩য় তলার ২ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে আহত নজরুল দালাল জানান, মঙ্গলবার (১৭ আগস্ট) রাত ৮ টার দিকে আমাদের বাড়ির সামনে রাস্তার উপর মাছ বিক্রির টাকা পয়সার হিসাবকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে চড়াও হয়ে প্রতিপক্ষরা আমাদেরকে মারধর করে। আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী এসে পরলে মারধরকারীরা পালিয়ে যায়।

এ বিষয়ে আহত নাইম দালাল বলেন, আমাদের বাড়ির সামনে রাস্তার উপরে বাজার। সন্ধ্যার পরে আব্বা, আম্মা ও আমি জলিলের চায়ের দোকানে চা খেতে আসলে পানপট্টি ইউনিয়নের জেলে রাসেল, রিপনসহ নাম না জানা ৭/৮ জন লোক একত্রিত হয়ে একত্রিত হয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতে থাকা লোহার রড দিয়ে আমাদেরকে এলোপাথারীভাবে পিটাতে থাকে।

এলাকাবাসী আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে নাইম দালাল বাদী হয়ে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, মামলার ভিত্তিতে দুইজনকে আটক করা হয়েছে। বাকি আসামীদের আটকের চেষ্টা চলছে। বুধবার সকালে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu