1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় জেলেদের মুখে স্বস্তির হাসি

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ১৫৭ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় জেলেদের মুখে স্বস্তির হাসি দেখা গেছে। ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ইলিশের মৌসুম শুরু হলেও প্রথম দিকে সাগরে তেমন ইলিশ না পাওয়ায় জেলেরা চিন্তিত ছিলেন। কিন্তু গত কয়েকদিনে আবারো সাগর উপকুলে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ।

হাসি ফুটেছে জেলেদের মুখে। ইলিশ আহরণকারী জেলেরা জানান, তাদের জালে প্রচুর পরিমানে রূপালি ইলিশ ধরা পড়েছে। তবে এবার মাছের সাইজ তুলনামূলকভাবে ছোট।

তারপরও জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরা পড়ায় জেলেরা বেশ খুশি। উপজেলার জেলে পল্লী পানপট্টী, বদনাতলী, চরকাজল, চরবিশ্বাস, চর কপালবেড়া, উলানিয়া, বোয়ালিয়া, পক্ষিয়া, আমখোলা বাজারে আনন্দের জোয়ার বইছে। হাসি ফুটেছে জেলেদের মুখে মুখে। মাছের আড়ৎগুলোতে ব্যবসায়ী ও জেলেদের উপস্থিতি জমজমাট।

বাজারেও প্রচুর পরিমাণ মাছ আসছে। দামও মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে। পক্ষিয়ার মজিবর মাঝি জানান, অনেক দিন পর নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ায় আমরা বেশ খুশি। গলাচিপা মৎস্য আড়ৎদার মো. শাহ আলী, পানপট্টী লঞ্চঘাটের আড়ৎদার মো. ইব্রাহিম জানান, বাজারে এখন প্রচুর ইলিশ মাছ আসছে।

জেলেরা নদী ও সাগর থেকে মাছ নিয়ে আসায় মাছের দাম কমতে শুরু করেছে। এতে সাধারণ মানুষও মাছ কিনতে পারবে। আমরাও আমাদের ক্ষতি পুষিয়ে উঠতে পারব।

গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নুর নবী জানান, নিষেধাজ্ঞা শেষে প্রথম দিকে ইলিশ মাছ তেমন ধরা না পড়লেও এখন মাছ ধরার পরিমান বাড়তে শুরু করেছে। আগামী কয়েক দিন পর্যন্ত প্রচুর মাছ পড়বে বলে মনে হচ্ছে। এতে জেলেদের মুখে হাসি ফুটেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu