1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় জাতীয় শোক দিবস পালিত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ১৪৫ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী পালিত হয়েছে।

কর্মসূচিতে সকাল সাড়ে ৫টায় জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলণ, সকাল ৯টায় বঙ্গবন্ধুর মূর‌্যালে পুস্প অর্পণ করা হয়। রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, পৌর-মেয়র আহসানুল হক তুহিন, থানা অফিসার ইনর্চাজ এম আর শওকত আনোয়ার ও প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ।

আলোচনাসভায় প্রধান অতিথি এস এম শাহজাদা এমপি বলেন ১৯৭৫ সালে সপরিবারে জাতির পিতাকে বর্বরোচিতভাবে হত্যা করা হয়েছিল। কিন্তু এ হত্যাকান্ডের আংশিক বিচার হয়েছে।

ফলে পূর্ণাঙ্গ বিচার এখন সময়ের দাবি। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু হত্যার জন্য শুধু ১২ জন আসামি দায়ী নয়। এর নেপথ্যে কারা ছিল, কারা পরিকল্পনা করেছে, মদদ দিয়েছে, সহযোগিতা করেছে, কারা সুবিধাভোগী, তাদের সবার বিচার করতে হবে। না হলে বাঙালী জাতি কলঙ্কমুক্ত হবে না।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu