1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লালমনিরহাটে ভারতীয় সীমান্ত এলাকা থেকে ভারতীয় নেশাজাতীয় স্কাফ সিরাপসহ আটক-৩

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ১৫১ সময় দর্শন

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ৯ বোতল নেশাজাতীয় ভারতীয় ওষুধসহ ৩জন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার(১২ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করেন আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম।

এর আগে বুধবার(১১ আগস্ট) দিনগত রাতে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের কুমড়ীরহাট এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের কুমড়ীরহাট এলাকা মৃত আব্দুস সোবহানের ছেলে চিহ্নিত মাদকবিক্রেতা আইয়ুব জাহিদ কমল(৪০), একই ইউনিয়নের বড় কমলাবাড়ি গ্রামের ফজলুল করিমের ছেলে গোলাপ মিয়া(৩৯) ও একই উপজেলার সারপুকুর ইউনিয়নের মধুপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে ওবায়দুল হক(৩২)। আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম জানান, নেশার জগতে নতুন যুক্ত হয়েছে ভারতীয় আমদানি নিষিদ্ধ নেশা জাতীয় স্কাফ সিরাপ।

মাদকসেবী ও ব্যবসায়ীরা স্কাফ সিরাপ পাচার করে সারা দেশে সরবরাহ করছে। উপজেলার কুমড়ীরহাট এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা আইয়ুব জাহিদ কমলের বাড়িতে এসব মাদক মজুদ রেখে বিক্রি করছেন।

এমন একটি গোপন খবরে থানা পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির মালিক আইয়ুব জাহিদ কমল, গোলাপ মিয়া, ওবায়দুল হককে আটক করে। পরে বাড়ি ও তাদের শরীর তল্লাশী করে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৯ বোতল স্কাফ ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

মোটর সাইকেলটি জব্দ করে এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ২৫ বি(২) আদিতমারী থানায় মামলা দায়ের করা হয়। এছাড়াও আটককৃতদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৩-৪টি করে মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে বলেও জানান ওসি সাইফুল ইসলাম।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu