1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রণতরী বিধ্বংসী মিসাইল ছুড়ে যুক্তরাষ্ট্রকে ভয়ঙ্কর হুঁশিয়ারি চীনের

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৪১৫ সময় দর্শন

মার্কিন যুক্তরাষ্ট্রকে আরও একবার ভয়ঙ্কর বার্তা দিলো চীন। দক্ষিণ চীন সাগর নিয়ে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রকে সতর্ক করতে দুইটি বিধ্বংসী মিসাইল ছুড়েছে চীন। যার মধ্যে একটি হচ্ছে রণতরী ধ্বংসকারী মিসাইল হিসেবে চিহ্নিত। আজ বৃহস্পতিবার সাউথ চাইনা মর্নিং পোস্টের বরাত দিয়ে এ খবর দিয়েছে কাতারভিত্তিক আলজাজিরা।

দক্ষিণ চীন সাগরের একটি ‘নো-ফ্লাই জোন’ এলাকায় মার্কিন গোয়েন্দা বিমানের উপস্থিতি দেখা যাওয়ায় বুধবার এ মিসাইল দুইটি ছোড়ে বেইজিং। কিংহাই প্রদেশ থেকে ছোড়া হয় আন্তবর্তী সীমার ব্যালিস্টিক মিসাইল ডিএফ-২৬বি। মিসাইলটি পশ্চিম প্রশান্ত মহাসাগরে গুয়াম দ্বীপে মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম।

মাঝারি পরিসীমার মিসাইল ডিএফ-২১ডি ছোড়া হয় ঝিজিয়াং প্রদেশ থেকে। এটি এয়ারক্র্যাফট-ক্যারিয়ার বা রণতরী বিধ্বংসী মিসাইল। মিসাইল দুইটি হাইনান প্রদেশ এবং পার্সেল দ্বীপপুঞ্জের মাঝামাঝি এলাকায় ছোড়া হয়। হংকংভিত্তিক পত্রিকাটি জানায়, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমান ইউ-২ অনুমতি ছাড়াই চীনের একটি ‘নো-ফ্লাই জোনে’ ঢুকে পড়ে। সেসময় বোহাই সমুদ্র উপকূলে চীনা নৌবাহিনীর মহড়া চলছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে যুক্তরাজ্যে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লিউ জিয়াওমিং জানান, যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড চীনের স্বাভাবিক প্রশিক্ষণ ও মহড়া মারাত্মকভাবে ব্যাহত করেছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান মার্কিন গোয়েন্দা বাহিনীর উপস্থিতিকে উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছেন। এ ধরনের কর্মকাণ্ডকে বিরত থাকতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu