1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় দুস্থ খামারীদের মাঝে গো-খাদ্য বিতরণ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ১৬০ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় দুস্থ ও অসহায় খামারীদের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস মহামারী কালীন সময়ে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে গলাচিপা উপজেলায় দুস্থ ও অসহায় গরুর খামারিদের মাঝে পশুর পুষ্টি ও সুস্বাস্থ্য রক্ষায় গো-খাদ্য বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।

সোমবার (২ আগস্ট) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ২ শত ৪২ জন দুস্থ ও অসহায় গরুর খামারিদের মাঝে এসব গো-খাদ্য বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিষ কুমার বলেন, অসহায় গরু খামারীদের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়েছে। গরু পালনে খামারীরা আরো বেশি উৎসাহিত হওয়া এবং করোনা কালীন ক্ষতি পুষিয়ে উঠতে পারে তার জন্য সরকারের পক্ষ থেকে এ খাদ্য বিতরণ করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ডা.মোস্তাফিজুর রহমান বলেন, করোনা কালীন সময়ে এবং সম্প্রতি অতি বৃষ্টির কারণে পশু খাবারের সংকট দেখা দেয়।

আর এ সংকট দূর করতে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে দুস্থ ও অসহায় খামারীদের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসাইন বলেন, চলমান প্রাকৃতিক দূর্যোগ ও করোনাকালীন সময়ে উপজেলা গরু খামারীদের মাঝে জনপ্রতি ৩ হাজার ১ শত টাকার গো-খাদ্য বিতরণ করা হয়েছে।

প্রতিজন ৪ বস্তা করে গো-খাদ্য পেয়েছে। তিনি আরো জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বর্তমান সরকারের চিন্তাভাবনায় গলাচিপা উপজেলায় ৭ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দের এ গো-খাদ্য বিতরণ অব্যহত থাকবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu