1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাই-বোনকে মারধর হাসপাতালে ভর্তি

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ১৪৫ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাই-বোনকে মারধর করার খবর পাওয়ার গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চর বাংলা গ্রামে। আহতরা হলেন নুর মোহাম্মদ সিকাদারের ছেলে মো. আজিজুল সিকদার (৩২) ও কন্যা পলি বেগম (২৫)।

আহত আজিজুল সিকদার জানান, শনিবার (৩১ জুলাই) সকালে আমাদের বাড়িতে বসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বোনকে ও আমাকে একত্রিত করে এলোপাথারীভাবে প্রতিপক্ষরা পিটাতে থাকে।

আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী এসে পরলে মারধরকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আমাদেরকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে আহত পলি বেগম জানান, ঈদের আগের দিন আমার স্বামী আলামিন ফকিরের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে চড়াও হয়ে আমাকে এলোপাথারীভাবে পিটাতে থাকে।

পরে আমার ভাই আমাকে আমাদের বাড়ি নিয়ে এসে ডাক্তার দেখায়। শনিবার সকাল ৭ টার দিকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আমার স্বামী আমার শ^শুর, আমার ভাশুর ওই শালিসিতে ছিল।

হঠাৎ আমি যাব না বলায় আমাকে সহ আমার ভাইকে শ্বশুর বাড়ির লোকজন পিটাতে থাকে। পরে এলাকাবাসী এসে আমাদের উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করে।

গলাচিপা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শাহরিয়ার বলেন, রোগীরা আমার চিকিৎসাধীনে ৫ ও ৬ নম্বর বেডে ভর্তি আছে। তাদের শরীরে মারধরের চিহ্ন আছে।

এ বিষয়ে মুঠোফোনে আলামিন ফকিরের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এ বিষয়ে ইউপি সদস্য হারুন ঘটনার সত্যতা স্বীকার করেন।

ইউপি চেয়ারম্যান বাবুল মুন্সি বলেন, আমাকে ঘটনাটি আজিজুল সিকদার জানিয়েছে। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu