1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মাইজদীতে অবস্থিত নোয়াখালী টাউনহলের আধুনিক ভবন নির্মাণ সময়ের দাবি

শাহাদাত হোসেন রাসেল, কোম্পানীগঞ্জ(নোয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ১৯৪ সময় দর্শন

নোয়াখালী টাউনহল টি নোয়াখালীবাসীর গৌরব এবং ঐতিহ্যের প্রতীক। ইংরেজ কর্তৃক প্রতিষ্ঠিত টাউন হল গুলির মধ্যে নোয়াখালী টাউন হল অন্যতম। নোয়াখালী জেলার তৎকালীন প্রশাসক মিঃ সূর্য কুমার অগাস্টি ১৮৯৬ সালে নোয়াখালী টাউন হল প্রতিষ্ঠা করেন। এই টাউনহলের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস।

ব্রিটিশ ভারতের সময়কাল থেকে ঊনিশশত ষাটের দশক অবধি নোয়াখালী টাউনহল ছিল বৃহত্তর নোয়াখালী অঞ্চলের সাংস্কৃতিক কর্মকান্ডের কেন্দ্রবিন্দু।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ২৭ ফেব্রুয়ারি নোয়াখালী টাউনহলেই জেলা আওয়ামীলীগের বার্ষিক সম্মেলনে বক্তব্য দেন এবং স্বাধীনতার সনদ ছয় দফা কর্মসূচি ব্যাখ্যা করেন ।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় নোয়াখালী টাউনহল ছিল বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মুক্তিযোদ্ধাদের কন্ট্রোল রুম । ১৯৭১ সালের ৭ ডিসেম্বর তারিখে হানাদারমুক্ত নোয়াখালীর স্বাধীনতার পতাকা উড়িয়ে ছাত্র-জনতা ও বীর মুক্তিযোদ্ধারা বিজয় উৎসব করেন এই টাউনহলের সামনে থেকেই।

সুতরাং এক কথায় বলা যায় নোয়াখালী টাউন হল নোয়াখালী বাসীর অত্যন্ত গৌরবের একটি প্রতিষ্ঠান। কিন্তু দেশ স্বাধীনের পর থেকেই এই প্রতিষ্ঠানটি অযত্ন-অবহেলায় পড়ে থেকে এখন ভগ্নদশায় পতিত হয়েছে।

এই অবস্থা থেকে উত্তরণে মানুষের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের মহোদয় এবং নোয়াখালী সদর আসনের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের জোরালো হস্তক্ষেপ কামনা করছেন নোয়াখালীর আপামর জনগণ।

নোয়াখালী টাউনহলের বহুতল বিশিষ্ট আধুনিক স্থাপত্যশৈলীর ভবন নির্মাণ সময়ের দাবি। নোয়াখালী টাউনহলের প্রস্তাবিত বহুতল ভবনে একাধিক শীতাতপ নিয়ন্ত্রিত মাল্টিপারপাস মিলনায়তন, মুক্তিযুদ্ধ কর্নার, ভিআইপি লাউঞ্জ, মহড়াকক্ষ, গণপাঠাগার, অতিথিকক্ষ, আধুনিকমানের ক্যান্টিন রাখার ব্যবস্থা রেখে ভবন নির্মাণের প্রকল্প একনেকে পাশ করানোর পদক্ষেপ নিতে মাননীয় এমপি একরামুল করিম চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন নোয়াখালীবাসী।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu