1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আবার লালমনিরহাটে করোনার হানা, ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যু

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • আপডেটের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ২২১ সময় দর্শন

গত কয়েকদিন করোনা আক্রন্তের হার কমলেও আবার লামনিরহাটে বৃদ্ধি পেতে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় লালমনিরহাটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে লালমনিরহাট জেলায় মোট মৃত্যু ৫১ জনে এসে দাঁড়িয়েছে। নতুন করে লালমনিরহাট জেলায় করোনা শনাক্ত হয়েছেন ২০ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৭ জনে।

রবিবার (২৫ জুলাই) রাতে লালমনিরহাট সিভিল সার্জন নির্মলেন্দু রায় ২৪ ঘণ্টায় আরো ৪ জনের মৃত্যুসহ মোট ৫১ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, সরকারের তৃতীয় ধাপের লকডাউনে প্রশাসনের কঠোর অবস্থান ও ব্যাপক প্রচার-প্রচারণা সত্ত্বেও অবাধে চলাফেরার কারণে লালমনিরহাটে আবারো বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার।

এজন্য জেলা স্বাস্থ্য বিভাগ জনগণের সচেতনতার অভাবকে দায়ী করেছেন। এখন পর্যন্ত লালমনিরহাট জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা মোট ২ হাজার ৯৭ জন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৫৭৭ জন, কোয়ারাইন্টাইনে আছেন ১০ হাজার ৬৬৭জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu