1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় ভাইয়ের বিরুদ্ধে আপন ভাইয়ের জীবন নাশের হুমকির অভিযোগ

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ২৬৭ সময় দর্শন

গলাচিপায় কলেজ শিক্ষকের বিরুদ্ধে জীবন নাশের হুমকি, দোকান ভাংচুর, অবৈধ ভাবে জমি দখলের অভিযোগ উঠেছে উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের মাঝগ্রামের মো.ফখর উদ্দিন রাশেদ মুন্সির আপন ছোট ভাই পটুয়াখালী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো.অলিউল ইসলামের বিরুদ্ধে। এঘটনায় রাশেদ মুন্সি তার ছোট ভাই কলেজ প্রভাষক মো.অলিউল ইসলামের বিরুদ্ধে গলাচিপা থানায় সাধারণ ডাইরি করেছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার মাঝগ্রামের বাসিন্দা মো.ফকরউদ্দিন রাশেদ মুন্সির চিকনিকান্দী ব্রীজ বাজারের মাঝগ্রাম মৌজার ৫৮১ ও ৫৮৩ খতিয়ানের ১১১১ ও ১১১০ দাগে ২.৬৫ শতাংশ জমি রয়েছে। ওই জমির পাশেই ১১১০ দাগে ফুফাতো ভাই সাইফুল ইসলামেরও ২ শতাংশ জমি রয়েছে।

রাশেদ মুন্সির অভিযোগ তার ছোট ভাই পটুয়াখালী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো.অলিউল ইসলাম ও তার ছোট দুই বোন তাছলিমা বেগম ও আকলিমা বেগম ষড়যন্ত্র করে তার ও ফুফাতো ভাইয়ের সম্পত্তি অবৈধ ভাবে দখল করেছে। রাশেদ মুন্সি বলেন, আমার ভাই ভাড়া করা সন্ত্রাসী দিয়ে মুদি দোকান ভাংচুর করে ২লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এঘটনায় আমি কোর্টে মামলা করলে আমার ভাই প্রভাব ঘাটিয়ে মামলার তদন্ত প্রতিবেদন দিতে বিলম্ব করাচ্ছে। এছাড়া গত ০৯ জুলাই রাত সাড়ে ৯টার দিকে অজ্ঞাত পরিচয়ের সন্ত্রসীরা আমাকে অকথ্য ভাষায় গালাগালি ও হত্যার উদ্দেশ্যে হুমকি দেয়। এঘটনায় গলাচিপা থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। প্রভাষক মো.অলিউল ইসলাম বলেন, ওই খতিয়ানে ও দাগে আমার জমি রয়েছে।

দীর্ঘ দিন যাবত আমি ওই জমি ভোগ দখল করে আসছি। এ ব্যাপারে চিকনিকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ বলেন, কিছু দিন আগে রাশেদ মুন্সি আমার কছে জমিজমা বিরোধ সংক্রান্ত একটি অভিযোগ করেছে। এছাড়া দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu