1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় ঘরের অভাবে মানবেতর জীবন যাপন করছে মাহাবুল খার পরিবার

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ২০৬ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় একটি জেলে পরিবার ঘরের অভাবে মানবেতর জীবনযাপন করছে।

পৈত্রিক সূত্রে পাওয়া বাবার জমিতে কোন রকম চালাঘরে চলছে তাদের বসবাস। বাবার মৃত্যুর পরে অভাবের সংসারের হাল ধরে মাহাবুল খা (৪২)। বাবা মারা যাওয়ায় মা, স্ত্রী ও সন্তান নিয়ে কোন রকম সংসার করে বেঁচে আছেন। তার নেই কোন ঘর।

মাহাবুল খা পেশায় একজন জেলে। মাছ ধরেই কোন রকম সংসার চলছে তার। জানা গেছে, উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বাজারের মৃত আব্দুল আজিজ খার ছেলে মাহাবুল খা। তার পরিবারের সদস্য সংখ্যা আটজন। পরিবার বড় হওয়ায় অভাব যেন পিছু ছাড়ছে না মাহাবুল খার পরিবারের।

তাই নতুন করে বসবাস উপযোগী একটি ঘরও উঠানো হয় না তার। ভাংগা ঘরেই থাকতে হয় সবাইকে নিয়ে গাদাগাদি করে। মাহাবুল খা বলেন, “লোকজনে কয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীবদের ঘর দেয়। আমিও একটা ঘর পাইলে আমার ঘর না থাকার দুঃখ চইলা যাইত। ভাংগা ঘরে আর থাকতে হইত না।’ মাহাবুল খার স্ত্রী আকলিমা বেগম (৩৫) বলেন, ‘আমার স্বামীর অনেক কষ্ট করে মাছ ধরেন।

আর তাতেই আমাদের ছয়টি জীবন চালাতা খুব কষ্ট হয়।’ মাহাবুল খার মা রওশনা বেগম (৬৫) বলেন, ‘স্বামীর মৃত্যুর পরে আমার ছেলের সংসারেই পড়ে আছি। আমার ছেলেটাকে যদি সরকারিভাবে একটি ঘর দিত তাইলে আমরা সরকারের কাছে চির ঋণী থাকতাম।’ রতনদী তালতীয় ইউপি চেয়ারম্যান গোলাম মস্তফা খান বলেন, মাহাবুলের পরিবার আসলেই অসহায়। মাছ ধরে জীবিকা নির্বাহ করে। সরকারিভাবে ওর পরিবার একটি ঘর পেলে তারা সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu