জার্মানির পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যায় দেড় শতাধিক প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। জার্মানির ফেডারেল মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স মন্ত্রী হাইকো মাশকে পাঠানো এক বার্তায় এই শোক প্রকাশ করেন তিনি।
শনিবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। বন্যায় যারা প্রাণ হারিয়েছেন শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী তাদের ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
তিনি বলেন, যারা এখনও নিখোঁজ রয়েছেন এবং আহত হয়েছেন বা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমাদের গভীর সমবেদনা ও প্রার্থনা রয়েছে। আমরা আশা প্রকাশ করছি, জার্মান ফেডারেল এবং রাজ্য সরকারের প্রচেষ্টার ফলে খুব শিগগিরই ক্ষতিগ্রস্তরা এই কঠিন সময় কাটিয়ে উঠতে সক্ষম হবে।
বঙ্গবন্ধুর পরিবারের নামে শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যানের কোরবানি